দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে সুইজারল্যান্ডে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় আয়োজিত এই আলোচনায় তিনি মধ্যস্থতাকারী হিসেবে অংশ নেবেন।
সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্ট থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদকের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান আলোচনায় শুরু থেকেই গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। এই বৈঠকে কাতারও মধ্যস্থতাকারী হিসেবে অংশ নিচ্ছে।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফেরও সুইজারল্যান্ড সফরের খবর প্রকাশিত হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের সঙ্গে একাধিক কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: আল জাজিরা
এমএস/